All Video Share Gallery

Recruitment Notice/নিয়োগ বিজ্ঞপ্তি (1378, 05/07/12) PDF Print E-mail
Written by Administrator   
Saturday, 07 July 2012 10:50

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ল্লী উন্নয়ন সমবায় বিভাগ

একটি বাড়ি একটি খামার প্রকল্প

পল্লী ভবন (৬ষ্ঠ তলা)

কাওরান বাজার, ঢাকা- ১২১৫

www.ebek-rdcd.gov.bd

স্মারক নং- এবাএখা/পার/জঃ নিঃ/১-১০/৫০৫/২০১২/১৩৭৮ তারিখঃ ০৫/০৭/২০১২ খ্রি.

নিয়োগ বিজ্ঞপ্তি

স্থানীয় সরকার, পল্ল­ উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন সমবায় বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন একটি বাড়ি একটি খামার প্রকল্পের অধীনে সহকারী প্রোগ্রামার এর শূন্য পদে সাকূল্যে বেতনে প্রকল্প সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত পদের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং বর্ণিত শর্তসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

বিবরণ

শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা

পদের নাম- সহকারী প্রোগ্রামার

পদ সংখ্যা-

বেতন গ্রেড-

সাকুল্যে বেতন- ১৮২০০/-

A) Bachelor degree in Computer Sciences/Engineering with knowledge in program design, web page design, and data entry design.

B) The candidate should have Associate Membership of a Computer Society and pass aptitude test on programming.

শর্তাবলিঃ

১। আবেদনকারীকে বাংলায় নিজের নাম, wcZv/¯^vgxi নাম, মাতার নাম, নিজ জেলা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, ৩১ জুলাই ২০১২ তারিখে বয়স, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, বৈবাহিক অবস্থা, ধর্ম, অভিজ্ঞতা, টেলিফোন/মোবাইল b¤^i, ই- মেইল এড্রেস, পে-অর্ডার/ডিডি b¤^i, তারিখ ইস্যুকারী ব্যাংকের নাম ইত্যাদি উল্লেখ পূর্বক সাদা কাগজে নিজ ¯^v¶ihy³ আবেদন করতে হবে।

২। আবেদনপত্রের খামের উপর প্রার্থীত পদের নাম, নিজ জেলা বিশেষ কোটা (যদি থাকে) স্পষ্ট করে উল্লে­ করতে হবে। তাছাড়া আবেদনপত্রসহ সংযোজিত সকল কাগজপত্র A4 সাইজের কাগজে দাখিল করতে হবে।

৩। আবেদনপত্রের সাথে (ক) বয়স প্রমাণের জন্য শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি/সমমানের পরীক্ষার মূল/সাময়িক সনদের সত্যায়িত কপি (খ) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি (গ) সদ্য তোলা পাসপোর্ট আকারের (চার) কপি সত্যায়িত ছবি (ঘ) প্রার্থীর স্থায়ী ঠিকানার সমর্থনে ইউনিয়ন পরিষদের চেয়াম্যান/পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর/সিটি করর্পোরেশনের কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত কপি (ঙ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নিকট থেকে চারিত্রিক সনদপত্রের মূলকপি এবং (চ) অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। তাছাড়া সকল ক্ষেত্রে সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবীসহ সীল ব্যবহার করতে হবে।

৪। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ৩১ জুলাই, ২০১২ তারিখে বয়স ২১ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারী মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র/কন্যা, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র/কন্যার পুত্র/কন্যা হলে বয়স ৩২। তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

৫। আবেদনকারী মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিতে চাইলে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদের সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে।

৬। আবেদনপত্রের সাথে একটি বাড়ি একটি খামার প্রকল্প এর অনুকূলে রাষ্ট্রায়ত্ব যে কোন ব্যাংক হতে ৩০০/- (তিনশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে।

৭। নিয়োগের ক্ষেত্রে সরকারী বিদ্যমান বিধি বিধান সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।

৮। miKvwi/AvavmiKvwi/¯^vqËmvwkZ সংস্থায় কর্মরত প্রাথীদের ¯^-¯^ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে, তবে মূল আবেদনপত্র নির্ধারিত তারিখ অর্থাৎ ৩১/০৭/২০১২ তারিখের মধ্যে নিম্ন ¯^v¶iKvixi দপ্তরে পৌছতে হবে।

৯। ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদনপত্রসমূহ বাতিল বলে গণ্য হবে এবং আবেদনপত্রে কোন তথ্য গোপন করা হলে পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

১০। নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

১১। সঠিক ঠিকানায় ইন্টারভিউ কার্ড প্রেরণ নিশ্চিত করার ¯^v‡_© প্রার্থী কর্তৃক তার বর্তমান ঠিকানা (Mailing Address) m¤^wjZ ৯" X ৪" মাপের অতিরিক্ত একটি খাম (৫/- (পাঁচ) টাকা মানের পোস্টাল স্ট্যাম্পযুক্ত) আবেদনপত্রের সাথে প্রেরণ করতে হবে।

১২। পরীক্ষার স্থান, তারিখ সময় ইন্টারভিউ কার্ড প্রেরণের মাধ্যমে অবহিত করা হবে। লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।

১৩। আবেদনকারীকে উপরিল্লি­খিত শর্তাদি পূরণ সাপেক্ষে আগামী ৩১ জুলাই, ২০১২ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রকল্প পরিচালক, একটি বাড়ি একটি খামার প্রকল্প, পল্ল­­ ভবন (৬ষ্ঠ তলা), কাওরান বাজার, ঢাকা- ১২১৫ বরাবরে সকল কাগজপত্রসহ আবেদনপত্র দাখিল করতে হবে।

¯^v¶wiZ/-

(ড. প্রশান্ত কুমার রায়)

প্রকল্প পরিচালক (যুগ্ম- সচিব)

ফোনঃ ৮১৮ ৯৩৭০